২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলের আজাদ হত্যামামলার ২১ আসামি কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলার ২১ আসামির জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চন্দন কুমার সাহা রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলার ২১ আসামির জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার সকালে আসামিরা ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক সাইফুর রহমান সিদ্দিকী তাদের কারাগারে পাঠিয়ে দেন।

গত বছর ২১ অক্টোবর সন্ধ্যায় সরাইলে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে খুন হন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ।

এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রকৌশলী জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ২২ জনের বিরুদ্ধে সরাইল থানায় হত্যা মামলা করেন।

গত ১৭ ডিসেম্বর পুলিশ আরো সাতজনের নাম অন্তর্ভুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

বাদী পক্ষের আইনজীবী জসীম উদ্দিন খান সাংবাদিকদের জানান, ২৯ আসামির মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম ও উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরসহ ২১ আদালতে আত্মসমর্পণ করেন।