২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর ও বুড়িচংয়ে ঢিলেঢালা হরতাল

দিনাজপুর জেলা ও কুমিল্লার বুড়িচংয় উপজেলায় বুধবার ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- দিনাজপুর জেলা ও কুমিল্লার বুড়িচংয় উপজেলায় বুধবার ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দিনাজপুরের খানাসামায় হরতাল বিরোধীদের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও জেলার অন্য সবস্থানে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। অপরদিকে বুড়িচংয়ের দোকানপাট, স্কুল-কলেজ বন্ধ থাকলে সরকারি অফিস-আদালতে কাজকর্ম চলেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জামায়াতের ডাকা মঙ্গলবারের হরতালের সমর্থনে আগের দিন রাতে দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দরে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরকর্মী মুজাহিদুল ইসলাম (১৮) নিহত হন। এর প্রতিবাদে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ইসলামী ছাত্র শিবির। এছাড়া দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কুমিল্লার বুড়িচংয়ে নিহত হন উপজেলা ছাত্রলীগ সহসভাপতি সারোয়ার আলম পলাশ (৩০)। এ হত্যার প্রতিবাদে বুড়িচংয়ে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দেয় উপজেলা আওয়ামী লীগের একাংশ। দিনাজপুর প্রতিনিধি জানান, জেলা শহরে সকালে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরতাল শিথিল হতে থাকে। দুপুরের আগেই জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে যায়। শহরে ভারি যানবাহন ছাড়া ট্রেনসহ হালকা সব ধরনের যানবাহন চলাচল করে। হিলি স্থলবন্দরে হরতালের কোনো প্রভাব পড়েনি। খানাসামা উপজেলার পাকেরহাটে সকাল ৯টার দিকে হরতাল বিরোধীদের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত আট জন আহত হন। দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান থানার ওসি জাহাঙ্গীর আলম। জেলা জামায়াতের সেক্রেটারি মাহাবুবুর রহমান বলেন, ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলায় আহত আক্কাস আলী (৫৮) ও ইকবাল হোসেনকে (৫৪) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা প্রতিনিধি জানান, হরতাল সমর্থনকারীরা উপজেলা সদরে খ্ড খণ্ড মিছিল বের করেছে। সদরের বিভিন্ন সড়ক, ভরাসার বাজার, খাড়াতাইয়া বাজার এলাকায় গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে পিকেটাররা। সকাল থেকে কুমিল্লা-বুড়িচং সড়কে কোনো যানবাহন চলাচল করেনি বলে জানান বুড়িচং থানার ওসি খন্দকার গোলাম শাহনেয়াজ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম খান, ভাইস-চেয়ারম্যান রেজাউল করিম খোকন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক জালালউদ্দিন প্রমুখ। তারা পলাশ হত্যার জন্য উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপনকে দায়ী করে বৃহস্পতিবারের মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি জানান। সোমবার রাতে নিহত পলাশের মা আমির চান বেগম সাজ্জাদ হোসেন স্বপনসহ ১১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০৬ ঘ.