২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ

নীলফামারীর ডোমার বাজারে বুধবার জামায়াত ও শিবিরের সঙ্গে সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

নীলফামারী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডোমার বাজারে বুধবার জামায়াত ও শিবিরের সঙ্গে সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের চার শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ডোমার থানার ওসি কফিল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় জামায়াত-শিবির শহরে মিছিল বের করে। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে চার পুলিশ সদস্য আহত হন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড কাঁদানে গ্যাস ও ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা উপজেলা জামায়াত অফিস ভাংচুর করে বলেও তিনি জানান। এ ব্যাপার থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাররম হোসেন বাদী হয়ে জামায়াত ও শিবিরের চার শতাধিক নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৪ ঘ.