২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ৩৩ বিএনপি নেতাকর্মী হাজতে

শেরপুরে পুলিশ এবং দলের প্রতিপক্ষের করা দু’টি মামলায় মঙ্গলবার বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৩ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

শেরপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে পুলিশ এবং দলের প্রতিপক্ষের করা দু’টি মামলায় মঙ্গলবার বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৩ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হায়দার আলীকে মারধরের ঘটনায় এ দু’টি মামলায় আসামিরা হাই কোর্টের আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে সকালে তারা শেরপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম সুদীপ্তা সরকারের আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নাকচ হয়। আদালতের সিএসআই মো. আব্দুল আজিজ বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা বিএনপি সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক শফিউল আলম চান, জেলা যুবদল আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রদল সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সমর্থক ফাহিম চৌধুরী এবং নকলার চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান মনির চৌধুরী। মামলার নথি থেকে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিকালে শেরপুর শহরের খরমপুরে ১৮ দলের জনসভা চলাকালে বিএনপি’র দু’গ্র“পের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বিএনপি’র কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। এছাড়া জনসভা শুরুর আগে প্রতিপক্ষ গ্র“পের সমর্থকরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলীকে মারধর করে এবং তার গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় সদর থানা পুলিশ কর্তব্যকাজে বাধাদান ও জখম করার অভিযোগে ৪৬ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করে। একই দিন হায়দার আলীকে মারধর ও গাড়ি ভাংচুরের অভিযোগ তার সমর্থক জহিরুল ইসলাম ৩৮ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৪ ঘ.