২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিজয়ের মাসেই যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’

‘স্বাধীন বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, ‘বিজয়ের মাসেই যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’- এমন শ্লোগানে মুখর হয়ে উঠেছিল সোহরাওয়ার্দী উদ্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘স্বাধীন বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, ‘বিজয়ের মাসেই যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’- এমন শ্লোগানে মুখর হয়ে উঠেছিল সোহরাওয়ার্দী উদ্যান। সোমবার একাত্তরের ঘাতকদের ফাঁসির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকদের মুখে উচ্চারিত হচ্ছিল এসব শ্লোগান। এসময় তাদের হাতে দেখা যায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সম্বলিত নানা রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। কারো কারো হাতে ছিল স্বাধীনতাবিরোধীদের ব্যঙ্গচিত্র। বিজয় দিবস উপলক্ষে সারা দেশে শুরু হচ্ছে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি। সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত বিজয় মঞ্চ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা তিনটার দিকে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হলেও দুপুরের আগ থেকেই খ- খ- মিছিল নিয়ে সমবেত হতে থাকেন নেতাকর্মীরা। একশ ফুট দীর্ঘ জাতীয় পতাকাসহ মিছিল নিয়ে এসেছিলেন মিরপুরের আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদেরই একজন রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াত-শিবিরকে আর কোনো ছাড় দেয়া যাবে না। এই বিজয়ের মাসেই আমরা তাদের ফাঁসি চাই।” গাজীপুরের ছাত্রলীগ কর্মী শরীফ সুমনের হাতে শোভা পাচ্ছিল যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি গোলাম আযমের একটি ব্যঙ্গচিত্র। তিনি বলেন, “এ মাসেই আমরা যুদ্ধাপরাধীদের বিচারের রায় এবং তা কার্যকর দেখতে চাই। এদের ফাঁসি না হলে জাতি কলঙ্কমুক্ত হবে না।” অনুষ্ঠানের মূল সভামঞ্চের সামনে কয়েক হাজার লোকের বসার ব্যবস্থা করা হয়। শিশু পার্কের পূর্ব পাশ দিয়ে নেতাকর্মীদের জন্য মঞ্চের সামনে যাওয়ার পথ রাখা হয়। তবে নিরপত্তার কড়াকড়িতে নেতাকর্মীদের আর্চওয়ে পার হয়ে মূল মঞ্চের সামনে যেতে দীর্ঘ লাইন দেখা যায়। সঙ্গে ব্যাগ ও মোবাইল ফোন থাকায় অনেকেই প্রবেশ করতে পারেননি। তাই ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ। অনেক মহিলাকে সঙ্গে থাকা ব্যাগ স্বামী বা অন্য কারো কাছে রেখে মূল সভামঞ্চের সামনে যেতে দেখা যায়। ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন মহিলা আওয়ামী লীগের কর্মী লিপি বেগম। তার সঙ্গে থাকা অন্য মহিলাদের হাতেও ছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড। মিছিলের বাইরেও ছোট ছোট ট্রাক থেকে মাইকে বাজানো হয় বঙ্গন্ধুর ভাষণ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন গান। চারুকলা ইন্সটিটিউট ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনের রাস্তায় উচ্চশব্দে হর্ন বাজিয়ে চলে ছাত্রলীগ-যুবলীগকর্মীদের মোটরসাইকেল মহড়া। সা¤প্রতিক সময়ে জামায়াত-শিবিরের ‘তা-বের’ বিচার চেয়েও অনেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে হাজির হয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে। তাদেরই একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আনিসুর রহমান। তিনি বলেন, জামায়াত-শিবিরের জঙ্গি কার্যক্রম আর চলতে দেওয়া যাবেনা। জামায়াতের রাজনীতি নিষিদ্ধেরও জোর দাবি জানান আনিসুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএএইচ/এইচএ/২৩১৮ ঘ.