২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সুজন হত্যা: ২৬ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া শহর আওয়ামী লীগ নেতা সুজানুর রহমান সুজন হত্যায় যুবলীগ নেতা মোস্তাকিমসহ ২৬ জনকে আসামি করে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

বগুড়া, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহর আওয়ামী লীগ নেতা সুজানুর রহমান সুজন হত্যায় যুবলীগ নেতা মোস্তাকিমসহ ২৬ জনকে আসামি করে মামলা হয়েছে। সদর থানায় শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বেগম রুবি। বৃহস্পতিবার রাতে শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুজনকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। মোস্তাকিম জেলা পর্যায়ের নেতা হলেও কমিটিতে তার কোনো পদ নেই। বগুড়া সদর থানার পরিদর্শক ছকির উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার ঘটনায় নয় জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর ছয় জনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি তিনজন শান্ত বেপারী (৩০), হোসেন (২০) ও মানিককে (২০) সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোস্তাকিমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১১৪ ঘ.