পাবনা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির উস্কানি ও সহযোগিতায় জামায়াত পুলিশের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
রোববার সন্ধ্যায় পাবনা টাউন হল মাঠে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন একথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল একইভাবে প্রতিরোধ সৃষ্টি করে তাদের আরেকবার পরাজয় ঘটানো হবে।
জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন রেজাউল করিম মনির।
বক্তব্য দেন পার্টির পলিটবুরে্যা সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশা, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, পার্টির পাবনা জেলা সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন মাহাদী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১২৭ ঘ.
bdnews24