পাবনা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা জেলা ছাত্রশিবির সভাপতিসহ জামাত ও শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন ভাঙ্গুড়া উপজেলা জামায়াত আমীর আসকর আলী (৪৮), কর্মী রেজাউল করিম (৩৬) জেলা শিবির সভাপতি ইকরামুল হক (৩২) এবং দুই কর্মী আবু বক্কার সিদ্দিক (১৮) ও মাহমুদুল হাসান (১৯)।
সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিতে জেলা জামায়াত কার্যালয়ে জড়ো হওয়ার সময় তাদের আটক করা হয়েছে।
মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠনো হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৩ ঘ.
bdnews24