২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ, গ্রেপ্তার ৭

নোয়াখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর জামায়াতে ইসলামীর সাত নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

নোয়াখালী, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর জামায়াতে ইসলামীর সাত নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবিতে সোমবার দুপুরে জেলা শহরে জামায়াত মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে সংঘর্ষ বেঁধে যায়। গ্রেপ্তার সাতজনের মধ্যে দলটির পৌর শাখার আমির নজরুল ইসলামও রয়েছেন। সুধারাম থানার ওসি মীর জাহিদুল হক রনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিছিলকারীরা পুলিশের ওপর ইট ছুড়লে পুলিশ পদক্ষেপ নেয়। পৌর বাজারের সামনে থেকে মিছিল শুরু করে জামায়াত। মিছিলটি জামে মসজিদের সামনে এলে পুলিশ বাধা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এরপর মিছিলকারীরা গোদার মসজিদের কাছে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সেখানেও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ওসি বলেন, পুলিশের কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে নজরুল ইসলামসহ সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৫১ ঘ.