চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বন্দর নগরীর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ব্যবসায়িক সংগঠন।
প্রবীণ এই নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রোববার বিবৃতি দেন তারা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি, চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ, উত্তর জেলার সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক এম এ সালাম শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
আওয়ামী লীগের এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও এম মোরশেদ খান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চুয়েট উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম, চট্টগ্রাম নগর যুবলীগ, কৃষক লীগ, সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি, চট্টগ্রাম প্রেসক্লাব, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলাসহ বিভিন্ন সংগঠনের নেতারাও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২৩০০ ঘ.
bdnews24