২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের জামায়াত আমির গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

শেরপুর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সন্ধ্যা ৭টায় জেলা শহরের রঘুনাথ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। শাহাদাত বিএনপি কার্যালয়ে ১৮ দলের সাংবাদ সম্মেলনের পর বাসায় ফিরছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ডিবির সদর থানার ওসি মো. নজরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৫ ঘ.