সাতক্ষীরা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর দুই সদস্যকে জনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের বাবর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৪) ও কোমরপুর গ্রামের আয়ুব আলী সরদারের ছেলে আফিল উদ্দিন (৩৫)।
বুধবার রাতে তাদেরকে একটি মসজিদ থেকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক মো. হান্নান জানান, শহরের অদূরে তালতলা মাগুরা দক্ষিণ পাড়া জামে মসজিদে জামায়াতে ইসলামীর লোকজন সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে গোপন বৈঠক করছে সংবাদ পেয়ে বুধবার রাত ৯ টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
অন্যরা পালিয়ে গেলেও জামায়াতের রুকন সিরাজুল ইসলাম ও সদস্য আফিল উদ্দিনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকৃতদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩২৭ ঘ.
bdnews24