২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পিটুনিতে আহত যুবকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গ্রামবাসীর পিটুনিতে আহত এক যুবক সোমবার রাতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গ্রামবাসীর পিটুনিতে আহত এক যুবক সোমবার রাতে মারা গেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আকবর শেখ (৩৫) চাকুলী গ্রামের আফসার শেখের ছেলে।

গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় এ গ্রামে একদল গ্রামবাসী চিংড়ি ঘের থেকে মাছ চুরির অভিযোগে আকবরকে প্রচণ্ড মারপিট করে।

ফকিরহাট থানার ওসি মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের একটি চিংড়ি ঘের থেকে মাছ চুরির অভিযোগে আকবরকে মারধর করার পর গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মারধরের ঘটনায় ওই রাতেই ঘেরের মালিক আজাদ ফকিরহাট থানায় আকবরকে আসামি করে মাছ চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

তবে ওই ঘটনায় পুলিশ আকবরকে গ্রেপ্তার বা আটক করেনি।

আকবরের পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০২৪৫ ঘ.