২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ এস্কান্দারের মরদেহ ঢাকা পৌঁছবে বুধবার

বিএনপির উপদেষ্টা ও সাবেক সাংসদ সাঈদ এস্কান্দারের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকা এসে পৌঁছাবে বুধবার সকালে। পরে তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 05:53 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির উপদেষ্টা ও সাবেক সাংসদ সাঈদ এস্কান্দারের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকা এসে পৌঁছাবে বুধবার সকালে। পরে তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী । তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রয়াত সাঈদ এস্কান্দারের মরদেহ বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছবে। তাকে ওইদিন রাতে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।’’ মরহুমের প্রথম নামাজে জানাজা বুধবার বাদ জোহর নিজ গ্রাম ফেনীর ছাগলনাইয়ায় অনুষ্ঠিত হবে। এরপর বিকাল সাড়ে তিনটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বাদ আসর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ এশা প্রয়াত সাঈদ এস্কান্দারকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান রিজভী। রোববার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাঈদ এস্কান্দার মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৪১ ঘ.