২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ এস্কান্দারের মৃত্যুতে বিএনপির শোক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাঈদ এস্কান্দারের মৃত্যুতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো শোক প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাঈদ এস্কান্দারের মৃত্যুতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো শোক প্রকাশ করেছে। আলাদা শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রোববার নিউইয়র্কের এক হাসপাতালে সাঈদ এস্কান্দার মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর। দলের মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্য সচিব আবদুস সালাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, উলামা দলের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ মো. নেসারুল হক, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সাধারণ সম্পাদক মিলন মেহেদী, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল কালাম আজাদ, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব প্রমুখ শোক প্রকাশ করেন। এছাড়া সিরাজগঞ্জ উন্নয়ন ফোরাম ও সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রয়াত সাঈদ এস্কান্দারের মরদেহ বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছবে। তাকে ওইদিন রাতে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের প্রথম নামাজে জানাজা বুধবার বাদ জোহর নিজ গ্রাম ফেনীর ছাগলনাইয়ায় অনুষ্ঠিত হবে। এরপর বিকাল সাড়ে তিনটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বাদ আসর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ এশা প্রয়াত সাঈদ এস্কান্দারকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান রিজভী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৪৮ ঘ.