২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর আ. লীগের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা

দিনাজপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানিয়েছেন, আগামী ৬ অক্টোবর দুপুরে গণভবনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মতবিনিময় সভায় অংশ নেবেন শেখ হাসিনা। মতবিনিময় সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির সদস্য, স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসকরা থাকবেন। এছাড়া সব উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী সংগঠনের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই সভায় থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৩৪ ঘ.