গাজীপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন খান মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার একই সঙ্গে সেনা মোতায়েনের দাবি জানিয়ে রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করেন তিনি।
রির্টানিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ অভিযোগটি পাওয়ার কথা স্বীকার করেছেন।
স্বতন্ত্র প্রার্থী আফসার জানান, নির্বিঘেœ নির্বাচনের প্রচার কাজ পরিচালনার জন্য এবং নিরাপত্তা চেয়ে রিটানিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
“এর আগে অভিযোগ দিলে নির্বাচন কমিশন প্রমানসহ অভিযোগ করার পরামর্শ দেয়। তাই এবার প্রমান হিসাবে হুমকি দেয়ার রেকর্ড অডিও সিডি আকারে জমা দেওয়া হলো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৫০ ঘ.
bdnews24