২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী ইরানে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ষোড়শ সম্মেলনে তার অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রপতিকে জানান বলে বঙ্গভবন কর্মকর্তারা জানিয়েছেন। ইরানে ন্যাম সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সেখানে ভারত, ইরান, শ্রীলঙ্কা ও নেপালের সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। সে বিষয়েও রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২১০ ঘ.