২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলীদের সঙ্গে খালেদার মতবিনিময়

পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে সোমবার রাতে প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 04:14 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে সোমবার রাতে প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৯টায় এ বৈঠক বসে। রাত ১২টা পর্যন্ত ওই বৈঠক চলে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করতে পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন বিরোধীদলীয় নেতা। গত বৃহস্পতিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন খালেদা। বিরোধী দলের চলমান আন্দোলনের কর্মকৌশল নিয়েও পেশাজীবীদের মতামত শুনছেন বিএনপি চেয়ারপারসন। সোমবারের বৈঠকে প্রকৌশলী মাহমুদুর রহমান, দলের চিকিৎসক সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর সভাপতি আ ন হ আখতার হোসেনসহ অর্ধশতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০১১ ঘ.