২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

পাবনার বেড়া উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

পাবনা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাশীনাথপুরের নয়াবাড়ি গ্রামে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেড়া উপজেলার কাশীনাথপুর বাজারে অধিপত্য বিস্তার নিয়ে জাতসাকিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও ৫নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর বাতেন মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাত ৮টার দিকে হামিদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নয়াবাড়িতে বাতেনের বাড়িতে হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বেড়া থানার ওসি আব্দুল হাই সরকার জানান, গুরুতর আহত বাতেন মণ্ডল (৪৫), মতিন ম-ল(৫০), সুজন (৩৫), বাপ্পী (১৮), রাজ্জাক (৩০), মো. আলী (৩৫) ও সাহারা খাতুনকে (২৮) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বাতেনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২১৫১ ঘ.