২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবির ক্যান্টিন ভাংচুরে জড়িত একজন বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে টাকা না দিয়ে খেতে চাওয়াকে কেন্দ্র করে সোমবারের ভাংচুরের ঘটনায় এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

জবি, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে টাকা না দিয়ে খেতে চাওয়াকে কেন্দ্র করে সোমবারের ভাংচুরের ঘটনায় এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত কামরুল ইসলাম ভূগোল ও পরিবেশ বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ভাংচুর ও উচ্ছৃঙ্খল আচরণের জন্য কামরুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদিকে ভাংচুরের সংবাদে নাম ছাপায় ইতিহাস বিভাগের তৃতীয় ব্যাচের ছাত্র ও ছাত্রলীগকর্মী শাওন ‘দেখে’ নেওয়ার হুমকি দিয়েছেন বলে ‘সকালের খবর’র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক তানভির রায়হান অভিযোগ করেছেন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শ্রাবণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়হান ও শাওন বন্ধু। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি ডেকে মীমাংসা করে দিয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৫ ঘ.