২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যাবের ৩ নেতাকে হত্যার ষড়যন্ত্র: ২ জন রিমান্ডে

বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের তিন চিকিৎসক হত্যা ষড়যন্ত্রের মামলায় জিজ্ঞাসাবাদে দুই জনকে তিন দিনের হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের তিন চিকিৎসক হত্যা ষড়যন্ত্রের মামলায় জিজ্ঞাসাবাদে দুই জনকে তিন দিনের হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া বাকি চার জনকে করাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক সাজু মিয়া তাদের ছয় জনকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে হেফাজতে নেওয়ার আবেদন জানান। অন্যদিকে আসামিদের জামিনের আবেদন করেন বিএনপি সমর্থিত আইনরজীবী নেতা মাসুদ আহমেদ তালুকদার ও মোরশেদা বেগম লাকী। পরে মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান রহমান জামিন আবেদন নাকচ করে মিঠু ওরফে প্রশান্ত ও জয়নাল আবেদীনকে জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া বাকি চার জন ডা. কামরুল, মোহর আলী, মোস্তফা ও তুষারকে কারাকারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক হুমায়ুন কবীর। হুমায়ুন কবীর বলেন, “যে দুইজনকে হেফাজতে নেয়ার অনুমতি দেয়া হয়েছে তাদের কাছ থেকে রিভলবার উদ্ধার করা হয়েছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৮৩৯ ঘ.