২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর-৪ উপ-নির্বাচন৮টি মনোনয়নপত্র দাখিল

আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় গাজীপুর-৪ উপ-নির্বাচনে মনোনয়ন ফরম দাখিল সোমবার বিকেল পাঁচটায় শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় গাজীপুর-৪ উপ-নির্বাচনে মনোনয়ন ফরম দাখিল সোমবার বিকেল পাঁচটায় শেষ হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ১৩টি মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা পড়েছে আটটি। মনোনয়নপত্র জমাদানকারীরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি, তাজউদ্দিন আহমেদের ছোট ভাই সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. আফছার উদ্দিন আহমেদ খান (স্বতন্ত্র), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্যাহ বাদল, মীর এনায়েত হোসেন (স্বতন্ত্র), বজলুল হক (স্বতন্ত্র), মোস্তাফিজুর রহমান মোস্তফা (স্বতন্ত্র), মোহাম্মদ সারোয়ার (গণফ্রন্ট) ও হাফিজা জামান (স্বতন্ত্র)। তাজউদ্দিনের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ ছেড়ে দেয়ায় আসনটি শূন্য হয়। আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৩ সেপ্টেম্বর প্রত্যাহার ও ১৪ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৪০ ঘ.