২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম বিএনপির শোভাযাত্রা

প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 08:47 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। শনিবার সকাল পৌনে ১১টার দিকে নগরীর কাজীর দেওরী এলাকার বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। নিউ মার্কেট, স্টেশন রোড এলাকা ঘুরে আগ্রাবাদের বাদামতলীতে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। শোভাযাত্রা শুরুর আগে আমীর খসরু এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই আন্দোলতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি নেতা দাবি করেন, তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে জনগণের সাড়া মিলছে। শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও মোরশেদ খান, চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, মহানগর সহসভাপতি আবু সুফিয়ান ও শামসুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৪৪৪ ঘ.