২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির সঙ্গে বসছেন খালেদা

আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করতে রাতে দলের নীতিনির্ধারকদের এই বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করতে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা জিয়া। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, রোববার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, আন্দোলনের কর্মকৌশল ও কর্মসূচি চূড়ান্ত করতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক ডাকা হয়েছে।” এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক ডাকা হয়েছে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার সাংবাদিকদের বলেছেন, স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হবে। এরপর ১৮ দলীয় জোটের সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে। “আমরা নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। এই দাবিতে সরকারকে বাধ্য করতেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১৩৭ ঘ.