২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুষ্ঠানে নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত

রংপুরের কাউনিয়া উপজেলা যুবলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

রংপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের কাউনিয়া উপজেলা যুবলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ঈদের দিন সোমবার সন্ধ্যায় জমশেদ আলীর ওপর হামলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন, জমশেদের দুটি পাই অকেজো হয়ে যেতে পারে। ঈদুল ফিতর উপলক্ষে কাউনিয়ার তপশীর ডাঙ্গা বিলে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জমশেদ প্রধান অতিথি ছিলেন। বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আরা বেগম সাংবাদিকদের বলেন, ওই অনুষ্ঠানের পর সন্ধ্যার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা হীরার নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র-সস্ত্র নিয়ে জমসেদ আলীর ওপর হামলা চালায়। তার ডান হাত ও দুই পায়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। জমসেদ আলীর বাড়ি কাউনিয়া সদর ইউনিয়ন বালাপাড়ার আরাজি শাহাবাজ গ্রামে। তার বড় ভাই স্থানীয় বরুয়াহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নুল আবেদীন ফারুখ বলেন, “অতিথি করে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যেই আমার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে।” এ বিষয়ে কাউনিয়া থানার ওসি সেলিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় আওয়ামী লীগের নেতা হীরার নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে শুনেছি। সন্ত্রাসীদের আটক করার চেষ্টা চলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৭ ঘ.