২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিক্রিয়াশীল চক্র প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন করতে সক্রিয় প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে প্রতিরোধ ও ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 05:32 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন করতে সক্রিয় প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে প্রতিরোধ ও ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ২১ অগাস্ট গ্রেনেড হামলার আট বছর উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, “শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ অগাস্ট পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভা চলাকালীন ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়।” সেই দিন শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও প্রাণ হারান রাষ্ট্রপতির স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বিপন্ন করার জন্য প্রতিক্রিয়াশীল চক্র এখনো সক্রিয়। তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও ঐক্য গড়ে তোলা সময়ের দাবি।” ২১ অগাস্টকে জাতীয় ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় ও শোকাবহ দিন হিসাবে আখ্যায়িত করেন জিল্লুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১১২৩ ঘ.