কুমিল্লা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য গোপন করে উচ্চ আদালত থেকে জামিন নেওয়ায় ছয় ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছে কুমিল্লার একটি আদালত।
বৃহস্পতিবার কুমিল্ল¬া দ্রুত বিচার আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ তথ্য গোপনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ছয় ছাত্রদল নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে ছাত্রদলের একটি অংশ সন্ধ্যায় শহরের কান্দিরপাড়ে বিক্ষোভ করে। এসময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানায় এলাকাবাসী।
গত ১৬ মে ভিক্টোরিয়া সরকারি কলেজে আধ্যিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের গুলিতে আহত হন কলেজ ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক সবুজ ও যুগ্ম-আহবায়ক ফয়সাল হোসেন।
এ ঘটনায় ১২ জনের নামোল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। গত ২৩ মে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয় এবং তা ৬ জুন গৃহীত হয়।
বাদী পক্ষের আইনজীবী মাসুদ সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রদল নেতারা মামলার আদালতে অভিযোগপত্র দেওয়ার তথ্য গোপন করে গত ৭ জুন হাই কোর্টের একটি বেঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেয়।
পরে বাদীপক্ষ বিষয়টি জানালে উচ্চ আদালত আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। বৃহস্পতিবার আসামিরা আদালতে আত্মসমর্পন করে জামিন চায়। কিন্তু তাদের তথ্য গোপন করে উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার বিষয়টি প্রমাণ হলে বিচারক তাদের কারাগারে পাঠায়।
ছাত্রদল নেতারা হলেন- জেলা ছাত্রদলের সাংগঠনিক স¤পাদক ইউসুফ মোল্ল¬া টিপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাজ্জাদুল কবীর, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম সুজন, বশির, মহরম আলী, মহিউদ্দিন ওরফে হোন্ডা চোর মহিউদ্দিন।
এরা সবাই কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর সমর্থক হিসেবে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএএইচ/২১৪৪ ঘ.
bdnews24