২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ৫ ছাত্রদল নেতাকর্মী আটক

মাগুরা শহরে ছাত্রলীগ ও ছাত্রদল সমর্থকদের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ছাত্রদলের পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

মাগুরা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মাগুরা শহরে ছাত্রলীগ ও ছাত্রদল সমর্থকদের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ছাত্রদলের পাঁচ জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন সংগঠনটির জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কর্মী মাহবুবুর রহমান শান্তি, সৌরভ হোসেন, স্বপন বিশ্বাস ও মীর রাহুল। শুক্রবার শহরের বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়েছে। সবার বাড়ি শহরের ভায়না এলাকায় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে শহরের ভায়না এলাকায় একটি শালিস বৈঠক চলাকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহল আমিনের উপর হামলা চালায় ছাত্রদল সমর্থকরা। এর জেরে ছাত্রলীগকর্মীরা কয়েকটি দোকান ও মোটরসাইকেল ভাংচুর করে। তিনি বলেন, রুহল আমিনের উপর হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় ওই পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪২ ঘ.