২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নাচোল উপজেলার নেজামপুর রেল স্টেশনপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল গফুর (৫৫) নাচোল উপজেলার নেজামপুর রেল স্টেশন পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে। নাচোল থানার ওসি ফিরোজ আহমেদ জানান, রাত সাড়ে ১২টার দিকে নেজামপুর রেল স্টেশনপাড়ায় অভিযান চালিয়ে গফুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। “গত ১৯ জুলাই ঢাকায় গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যদের স্বীকারোক্তি অনুসারে তাকে গ্রেপ্তার করা হয়।” এ সময় গফুরের কাছ থেকে বেশ কিছু জেহাদি বই উদ্ধার করা হয়। তিনি জেএমবির সক্রিয় সদস্য বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮১০ ঘ.