২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা শহীদুল আলম মিঠু হত্যার ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা শহীদুল আলম মিঠু হত্যার ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের মাসদাইর এলাকা থেকে শাহীন মিয়া নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এলাকার মোতালেব ওস্তাকারের ছেলে। এর আগে রোববার গভীর রাতে নিহত মিঠুর বাবা খোরশেদ আলম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেন। শাহীন মিয়া ওই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন। রোববার ভরদুপুরে প্রকাশ্যে শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় দুষ্কৃতকারীরা মিঠুসহ আরো দুই জনকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে বিকালে মিঠু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। মিঠু জেলা ছাত্রলীগের আগের কমিটির সদস্য ছিলেন। ঝুট ও ঠিকাদারী ব্যবসায় পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলায় উজ্জল, রফিক, জনি, লম্বা খোকন ওরফে চাচা খোকন, ফিরোজ মাহমুদ শ্যামা, লিমন, চাচা রিপন, শাহীন, সোহেল, চাষাঢ়ার হামিম গ্রুপের প্রধান হামিম, সিজার, লিটন এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২জনকে আসামি করা হয়। ওসি জানান, সোমবার বিকেলে নিহত মিঠুর লাশ ময়না তদন্ত শেষে শহরের মাসদাইর গাবতলীর বাড়িতে আনা হয়। হত্যাকা-ে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১১৬ ঘ.