২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

বিএনপির মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচি রোববার শেষ হওয়ায় পরবর্তী করণীয় নির্ধারণে এই বৈঠক ডাকা হয়েছে বলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 05:46 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণীয় ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ‘জরুরি’ বৈঠক ডেকেছেন চেয়ারপার্সন খালেদা জিয়া। দলের দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক হবে। গত ১১ জুন নয়া পল্টনের গণসমাবেশ থেকে খালেদা জিয়া নিদর্র্লীয় সরকারের অধীনে নির্বাচন, দ্র্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের সাংগঠনিক সম্পাদক ইলিায়স আলীসহ নিখোঁজ নেতা-কর্মীদের সন্ধান দাবি এবং সার, কীটনাশক ও বিদ্যুতের দাম বৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ১৫ জুলাই পর্যন্ত সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেন। ওই কর্মসূচি রোববার শেষ হওয়ায় পরবর্তী করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির এই বৈঠক ডাকা হয়েছে বলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিক্ষোভ কর্মসূচি থেকে জানান, রোজা ও ঈদের পর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১৩০ ঘ.