২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার কবরে মনজুর

বিএনপি চেয়ারপারসনের নবনিযুক্ত উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের নবনিযুক্ত উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীসহ কয়েকশ’ কর্মী নিয়ে রোববার সন্ধ্যায় মনজুর জিয়ার কবরে যান। রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও মনজুরের সাক্ষাতের কথা রয়েছে। গত ৪ জুলাই খালেদা জিয়া মনজুর আলমকে তার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেন। এই নিয়োগের ফলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার সংখ্যা হয়েছে ৩৬। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মনজুর এক সময় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। গত সিটি কর্পোরেশন নির্বাচনের আগে তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে তার নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন। ওই সময় নির্বাচনে চার দলীয় জোট তাকে সমর্থন দেয়। ২০১০ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন মনজুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২১২১ ঘ.