২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবে বরাতে জিয়ার কবরে খালেদা

শবে বরাত উপলক্ষে প্রতি বছরের মতো এবারো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 04:22 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবে বরাত উপলক্ষে প্রতি বছরের মতো এবারো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৯ টায় জিয়ার কবরে ফাতেহা পাঠ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসন। এরপর কবর প্রাঙ্গনে জাতীয়তাবাদী উলামা দল আয়োজিত মিলাদ মাহফিলেও অংশ নেন খালেদা জিয়া। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা শাজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, ফজলুর রহমান পটল, আবদুল মান্নান, রহুল আলম চৌধুরী, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মাহবুবউদ্দিন খোকন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বিকালে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। মিলাদ শেষে দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০৭ ঘ.