২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

যশোর সদরের রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইদ্রিস আলীকে খুন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 06:03 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

যশোর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদরের রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইদ্রিস আলীকে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে রামনগর পিকনিক কর্নারের কাছে এই হামলা চালানো হয়। নিহত ইদ্রিস আলী (৩৮) রামনগর পিকনিক কর্নার এলাকার সদর আলী গাজীর ছেলে। যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন জানান, স্থানীয় বিহারী ক্যাম্প বাজার থেকে হেঁটে ইদ্রিস আলী বাড়ি ফিরছিলেন। রেললাইনের কাছে পৌঁছলে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে, গুলি করে আহত করে। পরে বোমা ফাটিয়ে চলে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ইদ্রিসের মাথায় ধারালো অস্ত্রের আঘাত এবং বুকে গুলির ক্ষতচিহ্ন রয়েছে। যশোর কোতয়ালি থানার ওসি আব্দুল জলিল এ হামলার ঘটনা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৫৯ ঘ.