২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনা শেষে গত ৫ জুন বিচারপতি এটি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদেশের জন্য এ দিন ধার্য করেন। গত ১১ মার্চ মুজাহিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ওপর শুনানি শুরু হয়। গত ২৬ জানুয়ারি তার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ২০১০ সালের জুন মাসে গ্রেপ্তার হন জামায়াতের এ নেতা। ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ছাত্র শাখা ইসলামী ছাত্রসংঘের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মুজাহিদ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী আল বদর বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে ফরিদপুরসহ দেশের বিভিন্নস্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/এইচএ/২১৫৯ ঘ.