২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে খালেদা

আন্দোলনের কর্মসূচি নির্ধারণে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের কর্মসূচি নির্ধারণে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত ৯টায় গুলশানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক শুরু হয়েছে। সোমবার বিকালে নয়া পল্টনে ১৮ দলীয় জোটের জনসভা থেকে ওই কর্মসূচির ঘোষণা দেবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। খালেদার সভাপতিত্বে এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান উপস্থিত রয়েছেন। বৈঠকে আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান। বৈঠকে ১১ জুনের সমাবেশের প্রস্তুতি নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫৪ ঘ.