২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গিবাড়িতে আওয়ামী লীগ নেতা খুন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় হামলায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

মুন্সীগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় হামলায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহত রিপন ফকির (৪০) কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং শিমুলিয়া গ্রামের সিকিম আলী ফকিরের ছেলে। রোববার গভীর রাতে রিপন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। টঙ্গিবাড়ি থানার ওসি আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার গভীর রাতে রিপন ফকিরকে তার বাড়িতে একদল সন্ত্রাসী চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। রিপনের স্বজনদের দাবি- স্থানীয় সন্ত্রাসী মিলন মোল্লা, অহেদ মোল্লা, নূরুল ইসলাম ছৈয়াল, ছালামত ছৈয়াল, সামসুল শেখ ও কাদির মৃধাসহ আরো কয়েকজন এ হামলা চালায়। ওসি আব্দুল্লাহ আরো বলেন, হামলার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় টঙ্গিবাড়ি থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০৫০ ঘ.