২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

আগামী ১১ জুনের সমাবেশ সফল করতে রোববার রাতে ঢাকা জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১১ জুনের সমাবেশ সফল করতে রোববার রাতে ঢাকা জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাতে এই বৈঠকে সমাবেশের ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রচারসহ কয়েকটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন। নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারকে ১০ জুন পর্যন্ত সময় দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। দাবি না মানলে ১১ জুন ঢাকায় সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। রোববারের বৈঠকে মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল্লাহ আল নোমান, এম এ মান্নান, রুহুল আলম চৌধুরী, আবদুল মান্নান, বরকত উল্লাহ বুলু, আবদুস সালাম, মিজানুর রহমান সিনহা, আবদুল হাই, রেজাউল করীম, তৈমুর আলম খন্দকার, সানাউল্লাহ মিয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২৫৫ ঘ.