২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী কারামুক্ত

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জামিনে কারামুক্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন সাতকানিয়ার সাবেক এই সংসদ সদস্য। কারারক্ষক মাহাবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ আদালত থেকে জামিনের নির্দেশনা কারা কর্তৃপক্ষের কাছে আসার পর বৃহস্পতিবার বিকালে শাহজাহান চৌধুরীকে মুক্তি দেওয়া হয়। গত বছরের ১৩ অক্টোবর ঢাকার হাই কোর্টের সামনে থেকে শাহজাহান চৌধুরীকে গোয়েন্দা পুলিশ আটক করে। এরপর গত বছরের ৬ জুন নগরীর লাভ লেইন এলাকায় বিএনপি-জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শাহজাহান অন্যান্য মামলাতেও জামিন পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১৪০ ঘ.