২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীকে ব্যঙ্গ করলেন সরকার দলীয় এমপি রনি

ক্ষমতাসীন দলের সাংসদ গোলাম মাওলা রনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ব্যঙ্গ করে বলেছেন, উনার সঙ্গে কথা বলতে ভয় হয়, যদি ‘রাবিশ’ বলে ফেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের সাংসদ গোলাম মাওলা রনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ব্যঙ্গ করে বলেছেন, উনার সঙ্গে কথা বলতে ভয় হয়, যদি ‘রাবিশ’ বলে ফেলেন। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বাজেট নিয়ে কথা বলার সময় রনি কৌতুকের ভঙ্গিতে অর্থমন্ত্রীর সমালোচনা করেন। ‘পুলিশের জন্য নির্ধারিত বাজেট, বাস্তবতা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সরকারদলীয় এই সাংসদ বলেন, “পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির কথা বলতে কার কাছে যাবো?....অর্থমন্ত্রীর কাছে গেলে যদি রাবিশ বলে...তাই উনার কাছে যাবো না।” অর্থমন্ত্রী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “গ্রামীণ ব্যাংক নিয়ে হিলারি যে স্টেটমেন্ট দিয়েছেন, তার কোনো রিজন ছিল না।” এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইউনূস সাহেব যে বলেন, সরকার গ্রামীণ ব্যাংক দখল করতে চচ্ছে- তা টোটালি রাবিশ।” তিনি এও বলেন, “আমি স্যরি, আমি এটাকে রাবিশ বললাম, কিন্তু এটাই ঠিক।” এর আগে সৈয়দ আবুল হোসেনের যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে এক ‘গল্প’ বলে আলোচিত হয়েছিলেন রনি। ওই গল্পের জন্য স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে ভর্ৎসনা করেছিলেন বলে আওয়ামী লীগের নেতারা বলেছিলেন। বৃহস্পতিবারের বৈঠকে রনি পুলিশের এক কর্মকর্তার বক্তব্যের জবাবে বলেন, “আমি পুলিশ কর্মকর্তা হলে যে যত বড় ক্ষমতাধর হউক না কেন গাড়ি থামিয়ে একটি চড় দিতাম।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/২২১৫. ঘ