২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিশনার বাশার কারাগারে

বিএনপি নেতা কমিশনার আবুল বাশারকে জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা কমিশনার আবুল বাশারকে জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। বাশারের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। ঢাকা মহানগর শাখা বিএনপির যুগ্ম আহবায়ক বাশারকে রোববারের হরতালে পুরান ঢাকার টিপু সুলতান রোড থেকে পিকেটিং করার সময় গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা সিটি কর্পোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের এ কমিশনারকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। মহানগর হাকিম উৎপল চৌধুরী তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১৪৮ ঘ.