লালমনিরহাট, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট ছাত্রদল সভাপতি মহিউদ্দিন আহম্মেদ লিমনসহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার রাত ৮টার দিকে শহরের মিশন মোড় থেকে গ্রেপ্তার অপরজন হলেন লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান।
এ সময় পালাতে গিয়ে আহত হন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ। তাকে চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়েছে।
সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, হরতাল শেষে শহরে ঘোরাফেরা করার সময় লিমন সহ মশিউরকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে তিনি জানান।
এদিকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, পুলিশ হয়রানিমূলকভাবে এই ছাত্র নেতাদের গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৭ ঘ.
bdnews24