সিরাজগঞ্জ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচিতে মাতলামি করার অভিযোগে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে দু’বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত কামরুজ্জামান নান্নু (৩৫) উপজেলার রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা আনন্দ কুমার বিশ্বাস বৃহস্পতিবার রাতে এ সাজা দেন।
বেলকুচি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে মদপান করে নিজ বাড়ির সামনে মাতলামি করছিলেন নান্নু। এ কারণে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর রাতেই কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৪৭ ঘ.
bdnews24