২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় দুই শিবিরকর্মী গ্রেপ্তার

ভোলার একটি মাদ্রাসার কক্ষে ‘গোপন বৈঠকের’ সময় সময় দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ভোলা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- ভোলার একটি মাদ্রাসার কক্ষে ‘গোপন বৈঠকের’ সময় সময় দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার জামিরালতা মাদ্রাসা থেকে তাদের আটক করা হয় বলে জানান ভোলা থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক। গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলা শহর শাখা শিবিরের সাধারন সম্পাদক মো. নাছির ও শিবির কর্মী তালহা ইবনে বনি আমিন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায় বলে জানান এসআই এনামুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮৩৪ ঘ.