২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে প্রধানমন্ত্রীর সফরে পাল্টা কর্মসূচি: নোমান

হরতালের আগে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ এনে প্রধানমন্ত্রীর সফরের দিন কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ এনে প্রধানমন্ত্রীর সফরের দিন কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন আবদুল্লাহ আল নোমান। শনিবার বিকালে চট্টগ্রামে এক কর্মীসভায় নোমান বলেন, “বৃহস্পতিবারের হরতাল ও বুধবার প্রধানমন্ত্রীর সমাবেশকে সামনে রেখে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করা হচ্ছে।” “হরতালের আগে দলীয় নেতাকর্মীদের হয়রানি বন্ধ করা না হলে প্রয়োজনে বুধবার চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফরের দিন বিএনপি পাল্টা কর্মসূচি দিতে বাধ্য হবে,” যোগ করেন তিনি। বিএনপি প্রতিহিংসা ও সংঘাতের রাজনীতি পরিহার করে প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেন বিএনপির কমিটির ভাইস চেয়ারম্যান নোমান। আগামী ২৯ মার্চ (বৃহস্পতিবার) সারাদেশে হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি। গত ১২ মার্চ রাজধানীর সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। হরতাল কর্মসূচির আগের দিন বুধবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ছাড়াও বিকালে পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১১৭ ঘ.