২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে স্বদেশী হত্যার দায়ে বাংলাদেশির সাজা

লন্ডনে বিএনপির এক নেতাকে হত্যার দায়ে এক বাংলাদেশিকে ১৮ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে বিএনপির এক নেতাকে হত্যার দায়ে এক বাংলাদেশিকে ১৮ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত। যুক্তরাজ্য বিএনপির নেতা আবদুস সামাদ কামালকে ১৯৯৭ সালের ২১ মে পূর্ব লন্ডন থেকে ধরে উত্তর লন্ডনে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সাজাপ্রাপ্ত মহিউদ্দিন বাবলুকে (৩৭) ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা হয়। তিনি বাংলাদেশে পালিয়ে এলেও পরে তাকে বিচারের জন্য ফেরত নেওয়া হয়। সামাদ হত্যামামলায় দোসী সাব্যস্ত হওয়ার পর বুধবার ওল্ড বেইলি আদালত মহিউদ্দিনকে ১৮ বছর কারাদণ্ড দেয়। আদালত কর্মকর্তারা জানান, বাংলাদেশি দুটি দলের বিরোধের কারণেই খুন হন সামাদ। ব্রিকলেইনভিত্তিক দলটি সামাদকে হত্যা করে। রায়ের পর তদন্ত কর্মকর্তা নিক মিলার সাংবাদিকদের বলেন, “পলাতক মহিউদ্দিনকে বিচারের সম্মুখীন করতে দীর্ঘ সময় লেগেছে। বিচারের রায়ে নিহতের পরিবার খুশি।” গত বছরের ১২ জুলাই বাংলাদেশ থেকে নেওয়া হয় মহিউদ্দিনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএ/এমআই/২০৫০ ঘ.