২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় জৈব জ্বালানি উৎপাদন বন্ধের আহ্বান রাজ্জাকের

বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কানাডার কৃষি জমিতে জৈব জ্বালানি উৎপাদন বন্ধ করতে ঢাকায় দেশটির হাই কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কানাডার কৃষি জমিতে জৈব জ্বালানি উৎপাদন বন্ধ করতে ঢাকায় দেশটির হাই কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের দপ্তরে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার হিদার ক্রুডেনের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বিশ্বে প্রায় একশ’ কোটি মানুষ ক্ষুধার সঙ্গে লড়ছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি জমিতে ফসল উৎপাদনকে গুরুত্ব দিতে হবে।” বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী দেশ কানাডা স¤প্রতি কৃষি জমিতে খাদ্যশস্য উৎপাদনের পরিবর্তে জৈব জ্বালানি উৎপাদন শুরু করেছে। এতে খাদ্য উৎপাদন কমছে যা খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ফেলার আশঙ্কা সৃষ্টি হয়েছে। হাই কমিশনার বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি মোকাবেলার কর্মসূচি নিয়েও আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/২১৪১ ঘ.