২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিমনা সাহিত্যিক শিল্পীদের সঙ্গে খালেদার বৈঠক

বিএনপির সোমবারের মহাসমাবেশ সফল করতে শনিবার রাতে বিএনপি সমর্থক কবি-সাহিত্যিক-শিল্পীদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সোমবারের মহাসমাবেশ সফল করতে শনিবার রাতে বিএনপি সমর্থক কবি-সাহিত্যিক-শিল্পীদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। তার গুলশান কার্যালয়ে এই বৈঠকে কবি আল মাহমুদ, মাহমুদ শফিক, আবদুল হাই শিকদার, লেখক আবদুল গফুর, মাহফুজউল্লাহ, চলচিত্রকার আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম, কাজী জেসিন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, মুনীরুজ্জামান মুনীর, শেখ নজরুল ইসলাম, চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, বাবুল আহমেদ, শিল্পী শবনম মুশতারী, রিজিয়া পারভীন, হাসান চৌধুরী, মনির খান, জাসাস সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে সোমবার নয়া পল্টনে মহাসমাবেশে যোগ দিতে দেশের কবি-সাহিত্যিক-শিল্পীদের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। গতবছর সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসা বিএনপি সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। এ সমাবেশ হবে ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করার দাবিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৩৭ ঘ.