২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত সংশ্লিষ্টতা: গ্রেপ্তারকৃত চিকিৎসকের জামিন

হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক গোলাম রসুল হায়দারকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 05:39 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক গোলাম রসুল হায়দারকে জামিন দিয়েছে আদালত। সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী মামলাটি দায়েরে সরকারের পূর্বানুমোদন নেই- এ কারণ দেখিয়ে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তাকে জামিন দেন। জামিনের এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন এ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার। ডা. গোলাম রসুলকে গত ২৪ জানুয়ারি ভোররাতে রাজধানীর উত্তরার তিন নম্বর সেকটরের একটি বাসা থেকে র‌্যাব গ্রেপ্তার করে। এ সময় তার কক্ষ থেকে হিযবুত তাহরীরের প্রচারপত্র, খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধানসহ ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন বই উদ্ধার করা হয়। শল্য চিকিৎসক গোলাম হায়দার রসুলের পক্ষে জামিন আবেদন শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। বিডিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২৩৩৮ ঘ.